সময় সন্ধ্যা ৬:২২, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ পালিত


বালিয়াকান্দি (রাজবাড়ী) ঃ “ নারীর কথা শুনবে বিশ্ব-কমলা রঙে নতুন দৃশ্য” এ শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অফিসের সামনে থেকে বাল্য বিয়েকে না বলুন, বাল্য বিয়ে রুখতে হলে আওয়াজ তোলো তালে তালে, নারী নির্যাতন বন্ধ করুন, করতে হবে, ইভটিজিং বন্ধ করুন, করতে হবে, যৌতুক কে না বলুন, ১৮ এর আগে বিয়ে নয়, ২০এর আগে সন্তান নয়সহ বিভিন্ন শ্লোগান নিয়ে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় হালদার, মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম প্রমুখ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী