
বালিয়াকান্দি (রাজবাড়ী) ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার শনিবারের গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ প্রশ্ন এখন শিক্ষার্থীদের হাতে হাতে।
শুক্রবার সন্ধ্যায় নারুয়া ইউনিয়নের একজন শিক্ষক ফেইসবুকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে স্ট্যাটার্স প্রদান করে। কর্তৃপক্ষের সদয় পদক্ষেপ দাবী করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন ভাবে যোগাযোগ করে শনিবারের গণিত পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা পাওয়া যায়।
নাম না প্রকাশের শর্তে একজন প্রধান শিক্ষক জানান, প্রশ্ন স্থানীয় ভাবে তৈরী করা হয় না। প্রেস থেকে ক্রয় করা হয়। মুলত প্রশ্ন প্রনয়ন কমিটি নেই ক্রয় কমিটি আছে বলে আমি জানি। এটা ফাঁস হওয়া সাধারন ব্যাপার।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রনজিৎ কুমার পাল জানান, প্রশ্ন আমরা গোপনীয় ভাবে তৈরী করে প্রেসে ছাপাই। শিক্ষকদের কাছ থেকে নিয়ে মডারেট করা হয়। প্রশ্ন ফাঁস হয়ে থাকলে যারা প্রশ্নের সাথে জড়িত তাদেরই দায়বদ্ধতা। অভিযোগ তো বিভিন্ন রকম আসতেই পারে, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার জানান, প্রশ্নপত্র যদি নিজেরা স্থানীয় ভাবে প্রনয়ন করতো তাহলে প্রশ্ন ফাঁস হতো না। শুনেছি এরা ঢাকা থেকে প্রশ্ন ক্রয় করে আনে। প্রধান শিক্ষকদের মাঝে বিতরণ করা হয়। পরীক্ষার দিন প্যাকেট খুলে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে শনিবারের গণিত পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা পাওয়া যাচ্ছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরো জানান- পরীক্ষাটি আপাতত স্থগিত করা হয়েছে । পরবর্তীতে অল্প সময়ে তারিখ দিয়ে পরীক্ষা নেয়া হবে ।
উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ জানান, প্রশ্ন ক্রয় করে যাতে পরীক্ষা না গ্রহন করতে পারে সে বিষয়ে আগামী উপজেলা পরিষদের সভায় উত্থাপন করা হবে। শিক্ষক সমিতি তাদের লাভের আশায় এ কাজ করে থাকে। প্রশ্ন ফাঁস গুরুতর অপরাধ, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
বালিয়াকান্দিতে মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস-পরীক্ষা স্থগিত
নিউজ আপডেট টাইম : ডিসেম্বর, ৭, ২০১৮, ৫:০০ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
2146 বার
