সময় রাত ১০:১৯, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে হিন্দু সম্প্রদায়ের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা কোন ভয়ে ভীত না হয়ে নির্ভয়ে ভোট প্রদান করবেন -এসপি আসমা সিদ্দিকা মিলি।

 বালিয়াকান্দি (রাজবাড়ী) ঃ কোন রকম ভয় ভীতিতে ভীত না হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্ভয়ে ভোট প্রদান করবেন। বাংলাদেশ সম্প্রীতির দেশ। সে হিসেবে বালিয়াকান্দি শান্তপ্রিয় এলাকা। এখানে কোন রকম সন্ত্রাসী কর্মকান্ডের সুযোগ নেই। জেলা পুলিশ আপনাদের সাথে থাকবে। শুক্রবার বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার কালী মন্দির প্রাঙ্গনে থানা পুলিশের আয়োজনে হিন্দু সম্প্রদায়ের লোকদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি এসব কথা বলেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদার সভাপতিত্বে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সনজিৎ কুমার দাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, রাজবাড়ীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফজলুল হক, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, গাজনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সদানন্দ মজুমদার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্তী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি রাম গোপাল চট্রোপাধ্যায় প্রমুখ। সভায় উপজেলা ও জামালপুর ইউনিয়নের হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদ ও পুজা পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন গ্রাম থেকে আসা হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি আরো বলেন, মাদক, বাল্য বিবাহ, সন্ত্রাস, বহুবিবাহ, আতœহত্যাসহ অপরাধমুলক বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে যেমন ডিজিটাল পদ্ধতি প্রয়োজন, তেমনি ডিজিটাল পদ্ধতিতে মিথ্যা তথ্য দিয়ে সহজেই বিশৃঙ্খলা সৃষ্টি করছে এক শ্রেণীর অপরাধী চক্র। এজন্য সবাইকে তথ্য বিষয়ে সচেতন থাকতে হবে।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী