সময় দুপুর ২:০৯, বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর দু‘টি আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ১ -খৈয়ম ২- সাবু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল জল্পনা-কল্পনার অবসান: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন রাজবাড়ী ১ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী২ নাসিরুল হক সাবু।
 
আজ শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রার্থী তালিকা ঘোষণা করেন। ৩০০ আসনের মধ্যে ২০৬টি আসনে দলীয় প্রার্থীর দেন মির্জা ফখরুল। আর বাকি ৯৪টি আসন ২০ দল এবং ঐক্যফ্রন্টকে ছেড়ে দিয়েছে বিএনপি।
 
রাজবাড়ী-১ আসনে জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী-২ আসনে জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি নাছিরুল হক সাবুকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষনা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে প্রার্থীতা ঘোষনার পর জেলা বিএনপি’র নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে।
সুত্রমতে, রাজবাড়ীর ২টি সংসদীয় আসনের বিএনপির দলীয় মনোনয়ন চেয়েছিলেন ১২জন। এর মধ্যে রাজবাড়ী-১ আসনে ৫ জন এবং রাজবাড়ী-২ আসনের জন্য ছিলেন ৭ জন।
 
২৭ নভেম্বর মঙ্গলবার বিএনপি’র চেয়ারপার্সনের কার্যালয় থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজবাড়ী-১ আসনে জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ছাড়াও জেলা বিএনপির সহ সভাপতি এড: মো: আসলাম মিয়া এবং রজবাড়ী-২ আসনে জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি নাছিরুল হক সাবুসহ ৩জনকে দলীয় মনোনয়ন পত্র দেওয়া হয়।
অন্যরা হলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, কালুখালী উপজেলা বিএনপির আহ্বায়ক লায়ন এডঃ মোঃ রাজ্জাক খান।
 
প্রার্থীতা ঘোষণার সময় মির্জা ফখরুল বলেন, আমরা অনেক প্রতিকুল অবস্থা মধ্যে অংশ নিচ্ছি। গণতান্তিক অন্দোলন, এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির অংশ হিসেবে।
শুক্রবার শুধু বিএনপির ২০৬ টি আসনের তালিকা দেয়া হয়েছে। বিশ দল এবং ঐক্যফ্রন্টের তালিকা চূড়ান্ত করে শনিবার প্রকাশ করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী