সময় বিকাল ৪:৪৮, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ইয়াবাসহ ২সহদর গ্রেফতার

 বালিয়াকান্দি (রাজবাড়ী) ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ রবিবার সকালে ইয়াবাসহ দুই সহদরকে গ্রেফতার করেছে।
মামলার বাদী ও বালিয়াকান্দি থানার এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য জানান, থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে বালিয়াকান্দি ইউনিয়নের আমতলা গ্রামের জলিল শেখের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর সঙ্গীয় এস,আই দিপন কুমার মন্ডল, এস,আই রেজাউল ইসলাম, এ,এস,আই কিরণ কুমার মন্ডল অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আমতলা গ্রামের মৃত করিম শেখের ছেলে জলিল শেখ (৩০) কে ২৫পিছ ইয়াবা ও তার ভাই উজ্জল শেখ (২৫) কে ২৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী