সময় দুপুর ১২:২৫, বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে শতাধিক বিএনপির নেতাকর্মীর আ’লীগে যোগদান


রাজবাড়ী ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দলিল লেখক ও ভেন্ডার কমিটির শতাধিক বিএনপির নেতাকর্মী মঙ্গলবার সকালে আ’লীগে যোগদান করেছেন।

বালিয়াকান্দি উপজেলার আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন ও বালিয়াকান্দি দলিল লেখক ও ভেন্ডার সমিতির সভাপতি মো: হাসেনুর রহমান কবির, সাধারণ সম্পাদক আবু বক্কার খান (বাবু খাঁ) এর নেতৃত্বে বালিয়াকান্দি সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক ও ভেন্ডারসহ শতাধিক বিএনপির নেতাকর্মী রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: জিল্লুল হাকিম এর পাংশাস্থ নিজ বাসভবনে গতকাল মঙ্গলবার সকালে ফুলের নৌকা তার হাতে দিয়ে আ’লীগে যোগদান করেন।

যোগদানকৃত নেতাকর্মীরা বলেন -শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আ’লীগে যোগদান করেছি।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী