সময় সকাল ৮:৪০, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে আওয়ামীলীগ কর্মীর বাড়ীতে আগুন দেওয়ার অভিযোগে বিএনপির ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বালিয়াকান্দি (রাজবাড়ী) ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জাবরকোল গ্রামের এক আওয়ামীলীগ সমর্থকের বাড়ীতে আগুন দেওয়ার অভিযোগ এনে বিএনপির ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

জানাগেছে, বালিয়াকান্দি ইউনিয়নের জাবরকোল গ্রামের আওয়ামীলীগ সমর্থক জালাল মিয়ার ছেলে কামাল মিয়া বাদী হয়ে সোমবার রাতে তার বাড়ীতে প্রবেশ করে হুমকি ও প্রেটোল জাতীয় দ্রবাদী ছিটিয়ে আগুন ধরিয়ে ক্ষতিসাধন করার অভিযোগ এনে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু, বালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি গোলাম সরোয়ার ভুঁইয়া, সাধারন সম্পাদক মহসীন খান, হাবিবুর রহমান, খসরু খান, জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম শওকত সিরাজ, তরুন দলের সভাপতি ইউসুফ রেজা হিরু, ছাত্রদল নেতা কামরুল হাসান শিমুল, মীর আক্তার, উপজেলা জিয়া পরিষদের সভাপতি মনিরুল ইসলাম রতন, ইউপি সদস্য তাছির উদ্দিন মোল্যা, মোতালেব হোসেন মিয়া, ছাত্রদল নেতা খন্দকার শিবলু, বহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহর আলী,বহরপুর ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি মিজানুর রহমান বিল্লাল, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আনোয়ার শেখ, ছাত্রদল নেতা ইয়ারুল শেখ, রেজাউল শেখ, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার এজাজুল হক মনা, রশিদ মোল্যা, মফিজ শেখ, জহুর শেখ, আশরাফুল, খলিল ফকির, আনোয়ার খান মুক্ত, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মীর মনিরুজ্জামান বাবু, আঃ মান্নান মৃধা, জাহিদুল ইসলাম, শাহজাহান মিয়া, আয়নাল দেওয়ান, রনজু সরদার, আলীমসহ অজ্ঞাতনামা ১০-১৫জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ এ মামলার ৭জন এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করেছে।

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু বলেন, একটি সাজানো নাটকীয় মামলায় বিএনপির নেতাকর্মীদের হয়রানী করতে গায়েবী মামলা দায়ের করেছে।

বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, মামলার এজাহারনামীয় ৭জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী