সময় রাত ১:১৪, মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

গাজীপুর শ্রীপুরে সাহারা নীট কম্পোজিট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুর শ্রীপুরে সাহারা নীট কম্পোজিট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধিঃ  গাজীপুরের শ্রীপুর কেওয়া বাজার সংলগ্ন সোমবার ভোর ৫টা ৪৫মিনিটের সাহারা নীট কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। কারখানার শেড এবং ভেতরে থাকা সকল মালামাল ও মেশিনপত্র আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকা ফায়ার স্টেশনের মোট ৮টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান , উপজেলার কেওয়া বাজার এলাকায় সকাল পৌনে ৬টার দিকে সারাহ জুট মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন মুহূর্তে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং কারখানার শেড থেকে গুদামে থাকা পাট, সুতা ও পাটজাত পণ্যসহ বিভিন্ন মালামালে ছড়িয়ে যায়। জয়দেবপুর ফায়ার স্টেশনের ৩টি, শ্রীপুর ফায়ার স্টেশনের ৩টি এবং ভালুকা ফায়ার স্টেশনের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার কাজ শুরু করেন। কারখানার অ্যাডমিন ম্যানেজার সিকন্দার আলী জানান, চারটি গোডাউনের মধ্যে তিনটিতেই রাখা পাট ও তৈরিকৃত পাটের বস্তা পুড়ে গেছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুনে হতাহতের কোনো তথ্য এখনও জানা যায়নি।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী