
বালিয়াকান্দিতে গ্রাম পুলিশদের নির্বাচনী ব্রিফিং
বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বৃহস্পতিবার বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে ব্রিফিং প্রদান করা হয়েছে। গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ব্রিফিং প্রদান করেন, সহকারী রিটাইনিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। এসময় উপজেলার গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
