সময় রাত ১:১৩, মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর দু’টি আসনে বিপুল ভোটে জয়ী আওয়ামীলীগ প্রার্থীরা

রাজবাড়ীর দু’টি আসনে বিপুল ভোটে জয়ী আওয়ামীলীগ প্রার্থীরা

 

রাজবাড়ী:  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে রাজবাড়ীর ২’টি আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীরা ।

৩১ ডিসেম্বর রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেলা রিটার্নিং  অফিসার এর কার্যালয় সূত্র জানায়-  রাজবাড়ী-১ আসনে আওয়ামীলীগ মনোনীত শিক্ষা প্রতিমন্ত্রী  আলহাজ¦ কাজী কেরামত আলী ২ লাখ ৩৮ হাজার ৯শ ১৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দল বিএনপি  মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম পেয়েছেন ৩৩ হাজার ভোট। এ আসনে অন্য প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের এ্যাডঃ জাহাঙ্গীর আলম জাহিদ খান পাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮শ ৩৪ ভোট। এ আসনে ভোট গ্রহণের হার ৮১ শতাংশ।
অপরদিকে রাজবাড়ী-২ আসনে আওয়ামীলীগ মনোনীত জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম ৩ লাখ ৯৮ হাজার ৯শ ৭৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত নাসিরুল হক সাবু ৫ হাজার ৪শ ৭৫ ভোট পেয়েছেন। এ আসনে অন্য প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এবিএম নুরুল ইসলাম লাঙ্গল প্রতীকে ১ হাজার ৮শ ৩৮ ভোট, ইসলামী আন্দোলনের নুর মোহাম্মদ পাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭শ ৪৯ ভোট ও নাজমুল হাসান ছড়ি প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫ ভোট। এ আসনে ভোট গ্রহণের হার ৮৯ শতাংশ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী