সময় রাত ১০:১১, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

না ফেরার দেশে সৈয়দ আশরাফ

না ফেরার দেশে সৈয়দ আশরাফ

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে আওয়ামী লীগের একটি সূত্র নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। আওয়ামী লীগের বর্তমান কমিটিতে তিনি প্রেসিডিয়াম সদস্য ছিলেন। এছাড়া দায়িত্ব পালন করছিলেন জনপ্রশাসন মন্ত্রী হিসেবে। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ শোক জানিয়েছেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে জয়ী হন। আজ জাতীয় সংসদে নির্বাচিতদের শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তিনি।অবশ্য বুধবারই শপথ নেওয়ার জন্য সময় চেয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেন তিনি।

Online desk

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী