সময় রাত ১০:০৩, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সংসদ নেতা শেখ হাসিনাকে এরশাদের অভিনন্দন

সংসদ নেতা শেখ হাসিনাকে এরশাদের অভিনন্দন

ঢাকা, ৫ জানুয়ারি  : জননেত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ তথা চতুর্থবারের মতো সংসদনেতা নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আজ এক অভিনন্দন বার্তায় এরশাদ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার এই কৃতিত্ব শুধু বাংলাদেশের ইতিহাসে নয়Ñ গণতান্ত্রিক বিশ্বেও বিরল। এটা গণতন্ত্রের জন্যেও সম্মানের বিষয়।’
শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা আরো বেগবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এরশাদ বলেন, দেশ ও জাতির কল্যাণে বিরোধী দল সব সময় সরকারকে সহযোগিতা করবে।

BSS

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী