সময় রাত ১০:০২, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পাকিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে ৬ জন আহত

পাকিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে ৬ জন আহত

(পাকিস্তান), ৫ জানুয়ারি,  : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার নগরীতে শনিবার গাড়িবোমা বিস্ফোরণে ৬ জন আহত হয়েছে। পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
কর্মকর্তারা জানান, নগরীর সাদ্দার এলাকায় কারপার্কিং এলাকায় বোমাটি পেতে রাখা হয়েছিল।
পেশোয়ার নগরীর পুলিশ প্রধান কাজী জামিল-উর-রেহমান এএফপিকে বলেন, এটি হাতে তৈরি বোমা ছিল। বোমাটি গাড়ির ভেতরে রাখা ছিল।
তিনি জানান, আহত সকলেই শংকামুক্ত। এদের মধ্যে দু’জন নারী রয়েছে। স্থানীয় বোমা নিস্ক্রিয় স্কোয়ার্ড প্রধান শাফকাত মালিক বলেন, এ বিস্ফোরণে সেখানে থাকা সব গাড়ি উড়ে গেলেও এসবের ইঞ্জিনের অংশ অক্ষত রয়েছে।

২০১৯ (বাসস ডেস্ক)

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী