সময় রাত ১০:০২, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মশিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির চিফ হুইপ

মশিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির চিফ হুইপ

ঢাকা : জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে বিরোধী দলীয় চিফ হুইপ মনোনীত করেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বাসসকে জানান, চিফ হুইপ মনোনয়নের বিষয়টি অবগত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে এরশাদ একটি চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে আমি প্রধান বিরোধী দলীয় নেতা, পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বিরোধী দলীয় উপনেতা এবং পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করবেন।’

, ৫ জানুয়ারি, ২০১৯ (বাসস)

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী