
বালিয়াকান্দিতে দেনাগ্রস্থের বিষপানে আত্বহত্যা
বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিলপাকুরিয়া গ্রামে দেনাগ্রস্থ হয়ে শুক্রবার বিকালে বিষপানে আতœহত্যা করেছে একজন। ওই ব্যাক্তির নাম, আকমল আলী (৫০)। তার পিতার নাম, আকাল আলী। বাড়ী উপজেলার নবাবপুর ইউনিয়নের বিলপাকুরিয়া গ্রামে।
এলাকাবাসী জানান, বিদেশে লোক পাঠানোর ব্যবসা করতে গিয়ে আকমল আলী দেনাগ্রস্থ হয়ে পড়ে। দেনার দায় মাথায় নিয়ে অবশেষে বিষপান করে আতœহত্যা করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ রাতেই দাফন করা হয়েছে।
বালিয়াকান্দি হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম জানান, বিষপান করে আকমল আলী। তাকে লোকজন হাসপাতালে আনে। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। শুনেছি তার মৃত্যু হয়েছে।
