সময় রাত ৯:৫১, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


বালিয়াকান্দিতে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন পরিষদে রবিবার সকালে এলাকার হতদরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আনুষ্ঠানিক ভাবে শীতার্তদের মাঝে কম্বল তুলেদেন, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার। এসময় ইউনিয়ন পরিষদের সচিব মনিরুজ্জামান রানা, ইউপি সদস্য মজিবর রহমান, আবুল কালাম আজাদ, আবজাল হোসেন, আবু সাঈদসহ অন্যান্যে ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। এলাকার দরিদ্র শীতার্ত ১৯৩জনকে একটি করে কম্বল প্রদান করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী