সময় রাত ৮:১৩, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

নতুন মন্ত্রীসভায় রদবদল- বাদ পড়লেন যারা

নতুন মন্ত্রীসভায় রদবদল- বাদ পড়লেন যারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর নতুন মন্ত্রিসভা গঠনে চমক দেখালেন টানা তিনবার ক্ষমতায় আসা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভায় থাকা এবার সিনিয়র মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অধিকাংশই বাদ পড়েছেন। এর বদলে নবীনদের ওপরই বেশি আস্থা রেখেছেন। ঠাঁই মিলেছে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়া কয়েকজন তরুণ নেতারও।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম রোববার বিকেল সাড়ে ৪.টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদের এ তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। মন্ত্রী হয়েছেন ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ এবং উপ-মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ৩ জন। এই মন্ত্রিসভার শপথ হতে যাচ্ছে সোমবার।নতুন মন্ত্রিসভায় যারা থাকবেন এরই মধ্যে তাদেরকে ফোন করে জানাতে শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিদের মধ্যে যারা বাদ পড়েছেন তারা হলেনঃ-

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, নৌমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন, পাট ও বস্ত্রমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক, পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, রেলমন্ত্রী মুজিবুল হক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, মৎসমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, বিমানমন্ত্রী এ. কে. এম শাহজাহান কামাল ও ধর্মমন্ত্রী মতিউর রহমান। মন্ত্রীদের মধ্যে টেকনোক্রাট দুই মন্ত্রী নুরুল ইসলাম ও মতিউর রহমান ভোটের আগেই পদত্যাগ করেন।

যেসব প্রতিমন্ত্রী বাদ পড়লেনঃ-

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক (চুন্নু), বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। বাদ পড়েছেন দুই উপমন্ত্রীও। এরা হলেন পরিবেশ মন্ত্রণালয়ের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আরিফ খান জয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী