সময় রাত ৯:৪৯, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে সাইকেল ষ্টোরে দুধর্ষ চুরি

বালিয়াকান্দিতে সাইকেল ষ্টোরে দুধর্ষ চুরি

 

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে রবিবার রাতে আশা সাইকেল ষ্টোরের সার্টারের তালা ভেঙ্গে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

আশা সাইকেল ষ্টোরের মালিক মোঃ আবুল হোসেন জানান, প্রতিদিনের ন্যায় রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যাই। সোমবার সকাল ৮টার দিকে দোকানে এসে সার্টারের তালা ভাঙ্গা দেখতে পাই। দোকানে ভিতর প্রবেশ করে দেখতে পাই রাতের কোন এক সময় চোরেরা সার্টারের তালা ভেঙ্গে ভিতরে ঢোকে। দোকানে থাকা ১লক্ষ ৪০ হাজার টাকা মুল্যের ২৮টি ব্যাটারী, ২৭ হাজার টাকা মুল্যের ৩টি মোটর, ৩৫হাজার টাকা মুল্যের ২১টি টায়ার, ২৫ হাজার টাকা মুল্যের ২৫০টি বিয়ারিং নিয়ে যায়। খবর পেয়ে নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার, বাজার বণিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক গণি শেখসহ বাজার ব্যবসায়ীরা ছুটে আসেন। বাজারে পাহাড়া চলমান থাকার পরও চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী