সময় রাত ৯:৫৯, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দৌলতদিয়া পতিতা পল্লীতে যৌনকর্মীকে গলা কেটে হত্যা-ঘাতকের ব্যবহৃত ছোড়া উদ্ধার

দৌলতদিয়া পতিতা পল্লীতে যৌনকর্মীকে গলা কেটে হত্যা-ঘাতকের ব্যবহৃত ছোড়া উদ্ধার

গোয়ালন্দ  প্রতিনিধী ঃ রাজবাড়ী  দৌলতদিয়া পতিতা পল্লীতে নিলা (২৫) নামে এক যৌনকর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে। লিনা ওই পতিতা পল্লীর শম্পা বাড়ীওয়ালীর ঘরের বাসিন্দা।
জানাগেছে, আজ রবিবার রাত সাড়ে ৭টার দিকে খরিদ্দার সেজে অজ্ঞাত দূর্বৃত্ত  যৌনকর্মীর ঘরে প্রবেশ করে। এর কিছু সময় পর ওই ঘরে গলাকাটা অবস্থায় সেখানকার বাসিন্দারা নিলাকে দেখতে পান। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেয়া হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফি জানান, লাশটি উদ্ধার করার পাশাপাশি ঘটনাস্থল থেকে ঘাতকের ব্যবহৃত ছোড়া উদ্ধার করা হয়েছে। ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী