সময় দুপুর ১:৫৯, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর পাংশায় কৃষক হত্যায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

রাজবাড়ীর পাংশায় কৃষক হত্যায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

 

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের লাহিড়ী রঘুনাথপুর গ্রামে সন্ত্রাসীদের গুলিতে কৃষক আঃ ওহাব শেখ (৫২) নিহতের ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত আসামীদের গ্রেফতার করেছে রাজবাড়ী ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের মনসুর আলী মিয়ার ছেলে হানিফ আলী মিয়া, মৃত আজগর আলীর ছেলে মুক্তার শেখ, লাহিড়ী রঘুনাথপুর গ্রামের মজিবর রহমানের ছেলে জমির হোসেন ওরফে জিকু এবং বসা কুষ্টিয়া গ্রামের হাসেম খা’র ছেলে রুবেল খা। গ্রেপ্তারকৃতদের আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউপির লাহিড়ী রঘুনাথপুর গ্রামে সন্ত্রাসীদের গুলিতে আব্দুল ওহাব নামের এক কৃষক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। একই সাথে নিহত ওহাবের ছেলে সজীব ও সিরাজুল ইসলাম দুলাল আহত হন। এঘটনায় শুক্রবার নিহতের স্ত্রী হাসিনা খাতুন বাদী হয়ে ৪ জন আসামী সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোঃ কামাল হোসেন ভূইয়া জানান, হত্যা মামলাটি হওয়ার পর থেকেই রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি’র নির্দেশে রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী