
পাংশা ॥ রাজবাড়ীর পাংশা উপজেলায় সারা দেশের ন্যায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শান্তিপূর্ণভাবে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ এস,এম আতাউল হক খান চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ বছর পাংশায় এইচএসসি পরীক্ষায় ২,৯২৩, এইচএসসি (ভোকেশনাল) ১৪০ জন ও আলীম পরীক্ষায় ১৮৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে।
