সময় রাত ৯:১৪, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে প্রকৌশলী হত্যা মামলার প্রতিপক্ষের উপর অব্যাহত হামলার অভিযোগ

রাজবাড়ীর অফিস ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের প্রকৌশলী আমির আলী (৬০) হত্যা মামলার প্রতিপক্ষের উপর অব্যাহত হামলার অভিযোগ উঠেছে।

গঙ্গারামপুর গ্রামের সুলতান মল্লিকের ছেলে মোঃ আকবর আলী মল্লিক জানান, দীর্ঘদিন ধরে প্রকৌশলী আমির আলীর শরীকদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধের দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রাত ১২টার দিকে বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে ইকামত আলী মল্লিক, রবিউল মল্লিক, শরিফুল মল্লিক ও সনেকা বেগমকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রকৌশলী আমির আলীর রুমে তালাবদ্ধ দেখা যায়। তাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করা হয়। বাড়ীর অদুরে লুঙ্গি পরনে কাচা দেওয়া অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে লোকজন খবর দেয়। প্রকৌশলী আমির আলী নারুয়া ইউনিয়ন ডাক্তার ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বুয়েটের সাবেক প্রকৌশলী। মাদারীপুরে ইঞ্জিনিয়ার ফার্মে কর্মরত ছিলেন। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করে। সন্দেহ জনক পুলিশ আকবর আলীকে গ্রেফতার করে। গ্রেফতারের পর আকবর আলীর বাড়ী-ঘরে হামলা চালিয়ে লুটপাট করে। পরে মামলাটি সিআইডি তদন্ত করছেন।

তিনি আরো জানান, আদালত থেকে জামিন নিয়ে এসে আমার খুটির ব্যবসা শুরু করি। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ফারুক আহম্মেদ ফরমান, তার ছেলে নাজমুল, ফয়সাল, শরিফুলসহ লোকজন প্রকাশ্যে দিবালোকে হামলা চালায়। তারা ২৮টি খুটি ভেঙ্গে ১৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। ইতিপুর্বেও ২২টি খুটি ভেঙ্গে ক্ষতি সাধন করেছে। একের পর এক হামলা চালিয়ে ক্ষতি সাধন করায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তিনি প্রশাসনের নিকট সুষ্টু তদন্ত পুর্বক অপরাধীদের গ্রেফতারের দাবী জানান।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী