
বালিয়াকান্দি (রাজবাড়ী) ঃ রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর এলাকায় দু,টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩জন মারাত্বক আহত হয়েছে।
বালিয়াকান্দি হাসপাতালের জরুরী বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আরিফুর রহমান জানান, শনিবার দুপুর পৌনে ১টার দিকে রাজবাড়ী থেকে দ্রুত গতিতে আসা একটি মোটর সাইকেল বহরপুর ইউনিয়নের রায়পুর চিটাগুড় ফ্যাক্টারী এলাকায় পৌছালে সাইট সড়ক থেকে একটি মোটর সাইকেল উঠার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের সিরাজ আলী জোয়াদ্দারের ছেলে শওকত আলী জোয়াদ্দার (৩৫), রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকার আব্দুল জব্বারের ছেলে মাসুম (২৬) ও একই এলাকার মোঃ ইলিয়াছের ছেলে কামাল (২৯) মারাত্বক আহত হয়। আহতদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে শওকত আলী জোয়াদ্দারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
