
বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক বাড়ীতে গৃহকর্তাদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটনা ঘটেছে। ডাকাতরা মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত রবিবার রাত আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
আলোকদিয়া গ্রামের আব্দুল ওয়াহেদ মোল্যার ছেলে আবু জাহিদ মোঃ আলী নুর জানান, রাত আড়াইটার দিকে বসতবাড়ীর জানালার গ্রীল ভেঙ্গে ৫-৬জনের মুখোশধারী ডাকাতদল অস্ত্রসস্ত্রসহ বাড়ীতে প্রবেশ করে। তার ও তার স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ঘরের মালামাল তছনছ করে। ঘরে থাকা নগদ ৩লক্ষ ৬হাজার টাকা ও ৫ভরি ওজনের স্বর্ণালংকার, ৫টি মোবাইল ফোন নিয়ে যায়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার ফজলুল করিম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হকসহ পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই পরিবারকে থানায় অভিযোগ দায়ের করার জন্য বলা হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
বালিয়াকান্দিতে এক বাড়ীতে ডাকাতি টাকা ও স্বর্ণালংকার লুট
নিউজ আপডেট টাইম : এপ্রিল, ১, ২০১৯, ১:৫০ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
427 বার
