সময় দুপুর ১২:২৫, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে দু,টি ব্যাচের শিক্ষকদের বেসিক আইসিটি প্রশিক্ষণ কোর্সের সমাপনী

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ( ইউআইটিআরসিই) ব্যানবেইস ল্যাবে ৭ম ও ৮ম ব্যাচের শিক্ষকদের বেসিক আইসিটি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৮ম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। ইউআইটিআরসিই এর সহকারী প্রোগ্রামার মোঃ রেজোওয়ানুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ কাজী এজাজ কায়সার। রবিবার ৭ম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার অজয় কুমার হালদার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মিয়াদ হোসেন। উভয় ব্যাচের ১ম ও ২য় স্থান অধিকারী প্রশিক্ষনার্থীদের ইউআইটিআরসিই এর পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। সকল প্রশিক্ষনার্থীকে সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন, ইউআইটিআরসিই এর মাস্টার ট্রেইনার মোঃ বেলাল উদ্দিন আহম্মেদ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী