
সারাদেশের ন্যার রাজবাড়ীতে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এইচএসসি ও সমমানের পরীক্ষার ১ম দিনে একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী । ১ম দিনে এইচএসসিতে ৯০ জন, এইচএসসি ভোকেশনালে ১জন, এইচএসসি বি,এমে ১৪ জন এবং আলিম পরীক্ষায় ১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত। জেলার সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কোন পরীক্ষার্থী বহিস্কৃত হয়নি।
রাজবাড়ীর সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ শওকত আলী মহোদয় আজ ০১ এপ্রিল, ২০১৯ তারিখ এইচএসসি ও সমমানের পরীক্ষার ১ম দিনে একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি ভিজিলেন্স টিমের সম্মানিত সদস্য রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর সহযোগে রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ, ডাঃ আবুল হোসেন ডিগ্রি কলেজ এবং শ্রীপুর লজ্জাতুননেছা কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ১ম দিনে আজ এইচএসসিতে বাংলা ১ম পত্র বিষয়ে সকাল ১০ হতে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় জেলার মোট ১২ কেন্দ্রে ৬ হাজার ৮ শত ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৭ শত ৯৪ জন অংশগ্রহণ করেন এবং ৯০ জন অনুপস্থিত ছিল।
এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার বাংলা-২ বিষয়ে সকাল ১০ হতে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় জেলার ০১ টি পরীক্ষা কেন্দ্রে ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৫জন অংশগ্রহণ করেন এবং ১ জন অনুপস্থিত ছিল।
এইচএসসি (বিএম) পরীক্ষার বাংলা-২ বিষয়ে সকাল ১০ হতে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় জেলার মোট ৫ টি কেন্দ্রে ৭ শত ৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ শত ৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ১৪ জন অনুপস্থিত ছিল।
আলিম পরীক্ষায় কুরআন মজিদ বিষয়ে সকাল ১০ হতে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় জেলার ০৩ টি পরীক্ষা কেন্দ্রে ৫শত ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ শত ২৩ জন অংশগ্রহণ করেন এবং ১৭ জন অনুপস্থিত ছিল।
আজ কোন পরীক্ষার্থী বহিস্কৃত হয়নি।
