
৩য় বারের জেলা সেরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হলেন পারমিস সুলতানা
রাজবাড়ী ঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ নীতিমালা অনুযায়ি “উপজেলায় শিক্ষার উন্নয়নে ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা ও অবদান রাখায় “শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ক্যাটাগরি”তে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা। তিনি এতিম শিক্ষার্থীদের প্রতি অধিক যত্নশীল ও শিক্ষা উপকরণ সরবরাহ করা এবং ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মিড দ্যা মিল চালু করা, ঝড়ে পড়া রোধে অক্ষম শিক্ষার্থীদের ফরম পূরণের অর্থ প্রদান করে আসছেন। গত ২৫ মার্চ বাছাই শেষে গত ২৭ মার্চ এ ঘোষনা দেন জেলা শিক্ষা অফিসার সামসুর নাহার চৌধুরী। একই ক্যাটাগরিতে ২০১৬ ও ২০১৭ সালেও পারমিস সুলতানা জেলার শ্রেষ্ঠ হয়েছিলেন পারমিস সুলতানা।
নারায়নগঞ্জ সদর উপজেলার নিউ চাষারা এলাকার বাসিন্দা পারমিস সুলতানা ২০০০ সালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রজেষ্ট অফিসার হিসেবে বরগুনা জেলার বেতাগীতে যোগদানের মধ্য দিয়ে চাকুরী জীবন শুরু করেন। এক সন্তানের জননী পারমিস সুলতানার স্বামী এসএম নাছিম আক্তার রাজবাড়ীর পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বর্তমানে “মাধ্যমিক শিক্ষা ও নারীর ক্ষমতায়ন” বিষয় নিয়ে পিএইচডি (গবেষনা) করছেন জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ে। ইতোমধ্যে তিনি ২০১১ সালে এক মাস ব্যাপী এডুকেশন লিডারশীপ প্রশিক্ষণ নিয়েছেন কানাডাতে। এছাড়া ২০১৫ সালে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়াতে ১৫ দিন ব্যাপী আইসিটি প্রশিক্ষণ গ্রহণ ও ২০১৬ সালে ১৫দিন ব্যাপী ফিলিপাইনে এডুকেশন লিডারশীপ প্রশিক্ষণ নেন। এছাড়া দেশীয় বহু প্রশিক্ষণে তিনি অংশ গ্রহণ করেন।
