সময় দুপুর ১২:২৫, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

নারুয়ায় উপজেলা চেয়ারম্যানের নির্বাচন পরবর্তী নেতাকর্মীদের সাথে মতবিনিময়


বালিয়াকান্দি প্রতিনিধি ঃ সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচন সুষ্টু ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হওয়ায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়ায় নেতাকর্মীদের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা হয়েছে।
বুধবার বিকালে নারুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা, সহ-সভাপতি জহুরুল ইসলাম, সহ-সভাপতি আঃ সাত্তার খান, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, সাধারন সম্পাদক আবু তারেক বাবলু, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন মোল্যা, নারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়াজেদ আলী মোল্যা, নারুয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক শেখ মহিদুল ইসলাম, সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এসকে সাবু , নারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ৯টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সাধারন সম্পাদক প্রমুখ। এসময় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, বাজার ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ বলেন, এলাকায় কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আওয়ামীলীগ কোন বিদ্বেষমুলক রাজনীতি করে না। আমরাও তা পরিহার করে চলবো।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী