
বালিয়াকান্দি ঃ অটিজম, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক, সন্ত্রাস-নাশকতা, জঙ্গিবাদ প্রতিরোধ ও নৈতিক শিক্ষা বিষয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ওবায়দুল হক।
বুধবার সকালে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ওবায়দুল হক আকস্মিক ভাবে বালিয়াকান্দি মডেল উচ্চ বিদ্যালয়ে হাজির হন। প্রতিটি ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ব্যবহারকারী চিহিৃত করেন। এসময় শিক্ষার্থীদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন জব্দ করেন। এ মোবাইল ফোন প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্যার নিকট গচ্ছিত রাখা হয়েছে। অভিভাবকরা এসে মুচলিকা দেওয়ার পর ফোন ফেরত পাবে। এসময় অটিজম, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক, সন্ত্রাস-নাশকতা, জঙ্গিবাদ প্রতিরোধ, নৈতিক শিক্ষা বিষয়ে শিক্ষার্থীদের বিশেষ ক্লাস নেন।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ওবায়দুল হক বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অটিজম, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক, সন্ত্রাস-নাশকতা, জঙ্গিবাদ প্রতিরোধ, নৈতিক শিক্ষা প্রদান করা উচিত। শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার আগে একটু অভিভাবকদের ভাবা উচিত। বিজ্ঞানের এ যুগে মোবাইল প্রয়োজনীয় হলেও শিক্ষার্থীরা বেশির ভাগ বিপদগামী হচ্ছে। এ জন্য অভিভাবকদের সচেতন হতে হবে।
বালিয়াকান্দিতে শিক্ষার্থীদের অটিজম-মাদক ও নৈতিক শিক্ষা ক্লাস নিলেন– পুলিশ পরিদর্শক
নিউজ আপডেট টাইম : এপ্রিল, ৩, ২০১৯, ৪:১৫ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
634 বার
