সময় সকাল ৬:২৬, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজবাড়ীতে সাইকেল চালানো শিখতে গিয়ে শিশুর মৃত্যু

 

রাজবাড়ীতে বাই সাইকেল চালানো শিখতে গিয়ে মোস্তাফিজুর রহমান নামের ১০ বছরের এক শিশু মারা গেছে। মোস্তাফিজুর রহমান রাজবাড়ী জেলা শহরের কাজীকান্দা এলাকার আব্দুল কুদ্দস (লাল মিয়া’র) ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ৩ এপ্রিল  বুধবার সকালে একটি বাই সাইকেল নিয়ে চালানো শিখতে যায়  শিশুটি  এ সময় বাড়ি থেকে অদূরে  কাজীকান্দা মোড় এলাকায় একটি গাছের সাথে ধাক্কা থেকে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।

রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ এস এম তারেক আনাম জানান  গুরুতর আহত অবস্থায় মোস্তাফিকে হাসপাতালে নিয়ে আসা হয়। মোস্তাফিজের মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায়  সে মারা গেছে ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী