সময় সকাল ৬:২৬, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজবাড়ীতে সুধী জনের সাথে রেল মন্ত্রী’র মতবিনিময় সভা

রাজবাড়ীতে সুধী জনের সাথে রেল মন্ত্রী’র মতবিনিময় সভা

 

রাজবাড়ীতে বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন স্থানীয় সংসদ সদস্য ও সুধী জনের সাথে মতবিনিময় সভা করেছেন ।

৪ ই এপ্রিল সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শওকত আলী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজবাড়ী -১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী , রেল বিভাগের অতিরিক্ত সচীব মজিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্বা ফকির আঃ জব্বার , অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খান, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী এরাদত আলী সহ স্থানীয় সরকারী কর্মচারী ও সুধী সমাজ মতবিনিময় সভায় অংশগ্রহন করে।

এ সময় রাজবাড়ী’র রেলের জমি অবৈধ দখল মুক্ত করা, রাজবাড়ী – কলকাতা ট্রেন চালু , রাজবাড়ী বদ্বভূমিতে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ সহ বিভিন্ন দাবী তুলে ধরেন সুধী সমাজ।  

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী