সময় সকাল ৬:১৬, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজবাড়ী চন্দনীতে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যায়ে টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এ্যান্ড কলেজের উদ্ভোধন

 

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এ্যান্ড কলেজের চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৫ ই এপ্রিল  শুক্রবার বিকাল ৩টার দিকে প্রতিষ্ঠান প্রাঙ্গনে এ ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব  কাজী কেরামত আলী।
 চন্দনী টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক আশিফ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের এমপি  কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা পরিষদ সদস্য আলাউদ্দিন শেখ, চন্দনী ইউপি চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরী, চন্দনী ইউপি আওয়ামীলীগের সভাপতি আকরাম হোসেন, চন্দনী টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আফরোজা খাতুন প্রমূখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চারতলা বিশিষ্ট একাডেমীক ভবনের নির্মান কাজের ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৮৮ লাখ  টাকা এবং ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রাজ এন্টার প্রাইজ কাজটি বাস্তবায়ন করবেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী