সময় সকাল ১০:৩৮, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে রেল মন্ত্রীকে জেলা আওয়ামীলীগের সংবর্ধনা

  রাজবাড়ী  ঃ  বাংলাদেশ সরকারের রেল পথ মন্ত্রী নুরুল ইসলাম সূজন কে সংবর্ধনা দিয়েছে জেলা আওয়ামীলীগ । ৪ঠা এপ্রিল বিকালে রাজবাড়ী হোসনাবাদ হল প্রাঙ্গনে ভরনাঢ্য সংবর্ধনার আয়োজন করা হয় । রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ –সভাপতি ডাঃ শেখ আঃ সোবানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ,  রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহীলা আসনের এমপি এড, খোদেজা নাসরীন , জেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সা; সম্পাদক কাজী এরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আঃ জব্বার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহারাব  পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, প্রমুখ ।

রাজবাড়ী জেলা আওয়ামীলীগ , পৌর আওয়ামীলীগ , ছাত্রলীগ, যুবলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাননীয় সরকারের রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে ফুলেল শুভেচ্ছা জানান।  

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন তার বক্তব্যে বলেন – আমি আপনাদের মতই একজন কর্মী, আপনাদের সাথে থেকে দেশের উন্নয়নের জন্য কাজ করবো। তিনি আরো বলেন , বঙ্গবন্ধুর আদর্শ ছিলো সাধারন মানুষের মুখে হাসি ফোটানো। বঙ্গবন্ধু বলেছিলেন দেশ আজ ২ ভাগে বিভক্ত শোষক ও শাষিত , আমি শাসিতের পক্ষ্যে , আমি সাধারন মানুষের পক্ষ্যে , বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন শোষন মুক্ত সোনার বাংলাদেশ গড়ার কিন্তু তা সম্ভব হয়নি । আজ এ দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার দায় ভার হাতে নিয়েছেন তারই কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা । আজ তার নেতৃত্বে দেশে দারিদ্র সীমা ৪০ ভাগ থেকে ২০ ভাগে নেমে এসেছে।  অতিজম দিবসে প্রধান মন্ত্রী বলেছেন , সকল অটিজমদের শিক্ষা ও ভাতার আওতায় আনা হবে ।

স্বাস্থ্য , চিকিতস্যার উন্নয়ন , বয়স্ক ভাতা , বিধবা ভাতা , একটি বাড়ী একটি খামার প্রকল্প , সহ নানা প্রকল্প সরকার হাতে নিয়েছেন । দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য অক্লান্ত ভাবে কাজ করে যাচ্ছেন ।

দেশের উন্নয়নে রেল একটি গুরুত্বপূর্ণ , তাই এ রেলের উন্নয়নে প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন । ২০৪০ সালের মধ্যে আধুনুক বিশ্বের মত আমাদের দেশের রেল ব্যাবস্থা চালু করা হবে ।  ডিজিটাল দেশ বিনির্মাণে রেল গুরুত্ব পূর্ণ ভুমিকা রাখবে ।

দেশের যে জেলা রেল লাইন সে জেলায়ই রেল দেয়া হবে।

আপনারা জানেন বিগত সালে বিএনপি –জামাত দেশের রেল ব্যাবস্থাকে ধ্বংস করে গেছে । রেলে যারা চাকুরী করতো অনেকেকেই ছাটাই করেছে ও নিয়োগ বন্ধ করেছে। আমরা আবার এ রেলের পূর্ণ যৌবন ফিরিয়ে আনবো। রেলে লোকবল বাড়ানোর জন্য নিয়োগ দেবো।

তিনি আরো বলেন-   রাজবাড়ীতে এ হোসনাবাদ হলের এ জায়গায়  প্রায় ৫০ কোটি টাকা ব্যায়ে অডিটরিয়াম নির্মাণ করা হবে যাতে রাজবাড়ী বাসী’র চাহিদা পুরন হয়। আগামীতে যে রেল ডিভিশন হবে আমরা সে ডিভিশন রাজবাড়ীতেই করবো ।

রেলের জমিতে যারা অবৈধ দখলে আছেন তারা দোকান পাট নিয়ে অন্যত্র চলে যান শিগ্রই অবৈধ দখল মুক্ত করা হবে।

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আপ্নারা তার সাথে থাকবেন , আগামী ৫ বছরের মধ্যে রেলের সকল সমস্যা কাটিয়ে উঠবো ইনশাল্লাহ । 

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী