সময় সকাল ১০:৪০, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ী’র রাবেয়া পরিবহনের সাথে পিক আপ ভ্যানের সংঘর্ষে নিহত -১ আহত ২০

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ে বাস-পিকআপ সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী।
শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার বরংগাইল বাসষ্ট্যান্ডের অদুরে মুশুরিয়া নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, পাটুরিয়াগামী রাবেয়া পরিবহনের (রাজবাড়ী-ব-১১-০০৫৫) একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পেঁয়াজ বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে পিকআপ চালাক মারা যায়। আহতদের গুরুতর অবস্থায় স্থানীয় শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী