সময় সকাল ৬:২৬, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভেজাল খাদ্য সামগ্রী জব্দ, একজন আটক

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর এর যৌথ অভিযানে অদ্য ০৮ এপ্রিল ২০১৯ইং তারিখ ১৩.৩০ ঘটিকায় শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন মাসুরা এলাকায় অভিযান পরিচালনা করে একটি ভেজাল খাদ্য সামগ্রী উৎপাদনের কারখানার সন্ধান পায়। উক্ত কারখানাটি কোন প্রকার লাইসেন্স ছাড়াই অনুমোদনহীন ভাবে ভেজাল ও নি¤œমানের খাদ্য সামগ্রী (চানাচুর, বার্মিজ আচার, চাটনি ইত্যাদি) মানব দেহের জন্য ক্ষতিকর বিভিন্ন ধরনের রং ও কেমিক্যাল ব্যবহার করে বিভিন্ন খ্যাদ্য সামগ্রী উৎপাদন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত কারখানার মালিক মোঃ জুম্মন পেদা(৩৩), পিতাঃ মৃত মনির পেদা, সাং-মাসুরা, থানাঃ নড়িয়া, জেলাঃ শরীয়তপুরকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল ও নকল চানাচুর, চাটনি, ক্ষতিকারক কেমিক্যাল, রং ইত্যাদি জব্দ করা হয়। উক্ত ভেজাল খাদ্য সামগ্রী উৎপাদন করার অপরাধে জনাব সুজন কাজী, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়, শরীয়তপুর এর উপস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক আসামী মোঃ জুম্মন পেদা(৩৩)কে ১০,০০০/-(দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জব্দকৃত ভেজাল ও নি¤œমানের খাদ্য সামগ্রী পুড়িয়ে ধ্বংস করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী