সময় সকাল ৮:৫৭, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের অভিযানে ২ জন গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে ২২ এপ্রিল,২০১৯ তারিখ সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ীর সহকারী পরিচালক জনাব মো: তানভীর হোসেন খান এর নেতৃত্বে একটি মাদকবিরোধী রেইডিং টিম গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া বদন মৃধা পাড়া মেইন রোডে করম অালী স্টোর নামীয় দোকানের সানে অভিযান করে রাত ১০:৩০ ঘটিকার সময় ৪৫ ( পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত ৬,০০০/- টাকা সহ মো: সাহিদুল সেখ(৩০) ও সুকচাঁদ মুন্সী (২৪) কে গ্রেফতার করা সাহিদুল মো: সামাদ সেখের ছেলে, সুকচাঁদ লুৎফর মুন্সীর ছেলে ঠিকানা: উত্তর দৌলতদিয়া নতুন পাড়া , ওয়ার্ড নং ০৩, ইউ.পি দৌলতদিয়া, থানা গোয়ালন্দঘাট, জেলা: রাজবাড়ী কে গ্রেফতার করা হয়। উক্ত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে । উক্ত আলামতের মূল্য ১৩,৫০০/- (তের হাজার পাঁচশত ) টাকা

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী