সময় সকাল ৮:৫৭, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

তথ্য গোপন রেখে কেউ ভোটার হতে পারবেনা – রাজবাড়ীতে সিইসি কে এম নূরুল হুদা

রাজবাড়ী ঃ তথ্য গোপন করে বা ভূল তথ্য দিয়ে কেউ জাতীয় পরিচয় পত্র নিতে পারবেনা এবং একজন ব্যাক্তি দুই জায়গায় ভোটার হতে পারবেনা । রাজবাড়ী সদর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন বাংলাদেশ প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা । ২৩শে এপ্রিল মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসনের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ শওকত আলী’র সভাপতিত্বে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আঃ জব্বার , পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, ফরিদপুরেরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার,পৌর মেয়র মোহাম্মদ আলী    সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার ,  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন । এ সাংবাদিকদের ভিবিন্ন প্রশ্ন উত্তর দেন প্রধান সি ই সি  কে এম নূরুল হুদা ।

প্রধান নির্বাচন কমিশনার বলেন রহিঙ্গারা দেশে অন প্রবেশের সময় হাতের আঙুলের ছাপ নেয়া হয়েছে । তাই তারা যদি ভোটার হতে আসে তাদের আঙুলের ছাপে তারা ধরা পড়ে যাবে ।

তাই যারা ভোটার তথ্য সংগ্রহ করবেন তারা সঠিকভাবে তথ্য সংগ্রহ করে একটি স্বছ্ব ভোটার তালিকা করবেন ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী