
র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানাধীন থানা মোড় এলাকা থেকে এইচএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্য এইচএসসি পরীক্ষার প্রশ্ন বিক্রয়ের উদ্দেশ্যে প্রতারনা মূলক কার্যক্রম চালাচ্ছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই করে অত্র ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ২৩ এপ্রিল ২০১৯ইং সকালে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন থানা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে এইচএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন পাবলিক পরীক্ষার ভূয়া রেজাল্ট পরিবর্তনকারী প্রতারক চক্রের ০১ জন সক্রিয় সদস্য ১। মানিক বালা(২৪), পিতা- ছনু চন্দ্র বালা, সাং- নিজরা শিকি পাড়া, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জকে আটক করে। এ সময় ধৃত ব্যক্তির নিকট থেকে প্রতারনার কাজে ব্যবহৃত ০১টি মোবাইল সেট ও ০৩টি সীমকার্ড জব্দ করা হয়। সে অতিরিক্ত অর্থের বিনিময়ে মোবাইলের সিমকার্ড ভূয়া নামে রেজিস্ট্রেশন করে(সীমকার্ডের নম্বর- ০১৯৯৯৩৮৮১২১) এবং আসামী অসত্য তথ্য ব্যবহার করে নধষধসধহরশ৮৫৮@মসধরষ.পড়স জি-মেইল এ্যাকাউন্ট খুলে উক্ত জি-মেইল এ্যাকাউন্ট ব্যবহার করে গফ গধংযঁফ (ঝড়যধহ) নামে একটা ভূয়া ফেসবুক এ্যাকাউন্ট খুলে প্রতারনার উদ্দেশ্যে নিজেই এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ও পাবলিক পরীক্ষার রেজাল্ট অর্থের বিনিময়ে অসদপায় অবলম্বন করে সরবরাহ এবং পরিবর্তন করার নিমিত্তে গফ গধংযঁফ (ঝড়যধহ) নামক ফেসবুক এ্যাকাউন্ট এর ওয়ালে ও অনলাইন ভিত্তিক বেশ কয়েকটি ফেসবুক গ্রুপে প্রচারনা চালায়। অভিযুক্ত আসামী ফেসবুকের মাধ্যমে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্ন সরবরাহ ও বিভিন্ন পাবলিক পরীক্ষার রেজাল্ট পরিবর্তন করে দেওয়ার আশ্বাস দিয়ে অনেকের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে, সে উক্ত প্রতারনার সাথে জড়িত। আটককৃত ব্যক্তিকে গোপালগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
