সময় সন্ধ্যা ৭:২৪, বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মোদির অনুরোধে ভোটের প্রচারণায় শাহরুখ

 

ভারতে বইছে এখন লোকসভা নির্বাচনের হাওয়া। যা নিয়ে উত্তেজনা কাজ করছে দেশটির সাধারণ মানুষের মধ্যে। নির্বাচনী প্রচারণায়ও নেমেছেন প্রায় সকল প্রার্থী। আর এরইমধ্যে সরব হলেন বলিউড বাদশা শাহরুখ খান। তিনিও মুখ খুলেছেন চলতি নির্বাচন নিয়ে।

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধে বলিউডের অনেক তারকাকেই ভোটের প্রচারণায় নামতে দেখা গেছে। এবার প্রধানমন্ত্রীর বিশেষ অনুরোধে প্রচারণায় অংশ নিলেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে মোদির প্রচারণায় নয়, তিনি ভারতের ভোটারদের জন্য গান নিয়ে এলেন।

চলমান লোকসভা নির্বাচনে ভোটারদের ভোটদানে উৎসাহ দিতে একটি র‌্যাপ গেয়েছেন কিং খান। তনিষ্ক বাগচীর মিউজিক কম্পোজিশনে র‌্যাপ সংটিতে সহযোগিতা করেছেন অ্যাবি।

শাহরুখের অভিনব এই প্রচারণা কৌশলে মুগ্ধ মোদি নিজেও। টুইটারে শাহরুখের ভিডিওটি শেয়ার করে প্রশংসাও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী