সময় রাত ১২:৪৭, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

ঠিকাদারের অবহেলায় পরে আছে রাস্তার সংস্কার কাজ – ভোগান্তিতে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার ঃ ঠিকাদারের অবহেলায় রাস্তার কাজের ধীর গতি ও এলাকাবাসী ভোগান্তির অভিযোগ পাওয়াগেছে ।

জানাগেছে – রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউপি’র (মুরারীপুর) ৬নং ওয়ার্ডের ৫৮০ মিটার কাজের শিডিউল অনুযায়ী কাজ পান ফরিদপুরের আজম কন্সট্রাকশন ঝিল্টুলি ফরিদপুরের কাজ কিনে নেন রশিদ ঠিকাদার (পাংশা )।  ৫৮০ মিটার কাজের ওয়ার্ক অর্ডার অনুযায়ী ৩০ এপ্রিল ২০১৮ সালে শুরু করে ৬ই ফেব্রুয়ারি ২০১৯ কাজ শেষ করার কথা । কিন্তু কাজের ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজের মেয়াদ শেষ হবার পরেও কাজের নেই অগ্রগতি । এলজিইডি প্রকল্পের (আইডি নাম্বার-৫০৮৩)

এদিকে রাস্তায় ফেলে রাখা বালি’র কারনে এলাকার রাস্তায় চলচলের পরিস্থিতি প্রায় নেই । এলাকায় কিছু অটোবাইক ও রিক্সা চালক রয়েছে তাদের অটো বেড় করার কোন উপায় নেই, তাদের যেতে হলে অনেক দূরের পথ ঘুড়ে যেতে হয় । ওই এলাকার স্কুল শিক্ষার্থীদের শহরের স্কুলে যেতে বাধার সম্মুখীন হতে হয় ।

কোন অসুস্থ্য রোগী বহন ও জরুরী কাজে কোন যানবাহন , এম্বুলেঞ্চ যাওয়ার কোন ব্যাবস্থা নেই একেবারেই  । শুষ্ক মৌসুম , এলাকায় যদি কোন আগুন লেগে যায় আগ্নিনিরবাপক ফায়ার সার্ভিস যাবার কোন ব্যাবস্থা নেই । রাস্তার পাশে অনুন্নত ইটের পিকেট পরে থাকতে দেখা গেছে । তবে এ কাজ কবে নাগাদ শেষ হবে , এ ব্যাপারে ঠিকাদার রশিদ জানান, আগামী ১৫ দিনের মধ্যে আমরা কাজ শেষ করে দেব । এবং যতটুকু সম্ভব সঠিকভাবে কাজ শেষ করে দেব ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী