সময় দুপুর ২:৫৬, রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে — মানববন্ধনে বক্তরা

রাজবাড়ী ঃ  রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের শ্রীপুর হতে মুরর্গির র্ফাম নতুন বাজার পর্যন্ত চলমান রাস্তার কাজ দ্রুত সম্পূর্ণ ও কাজ চলাকালীন সময়ে পরিবেশ সংরক্ষণের দাবীতে মানববন্ধন পালিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টার দিকে শ্রীপুর, বড়পুল থেকে মুরর্গির র্ফাম নতুন বাজার পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্দ্যোগে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের বড়পুল এলাকায় এ মানববন্ধন পালিত হয়।
এ সময় মানববন্ধনকারীরা প্রায় ১৫ মিনিট রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় পাশে সৃষ্ঠ হয় সীমিত আকারের যানযট।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ হাবিবুর রহমান বাচ্চু, সাংবাদিক আবু মুসা বিশ্বাস, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রকিবুল ইসলাম পিন্টু, এলাকাবাসী , মুক্তিযোদ্বা  আহম্মেদ নিজাম মন্টু, মহসিন উদ্দিন বতু, কাজী আব্দুর রউফ প্রমূখ।
দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ না করলে এবং কাজের সৃষ্ঠ ধুলার নিয়ন্ত্রণ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে বলেন মানববন্ধনে বক্তরা।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী