সময় রাত ১১:০১, রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে জ্বালানি তেল ব্যাবসায়ীদের অনির্দিষ্ট কালের ধর্মঘট

রাজবাড়ীঃ  জ্বালানী তেল বিক্রয়ের  প্রচলিত কমিশন কম পক্ষে ৭.৫ % করা সহ পনের দফা দাবীতে রাজবাড়ীতে চলছে জ্বালানি তেল ব্যাবসায়ীদের অনির্দিষ্ট কালের ধর্মঘট। ১লা ডিসেম্বর রাত থেকেই সব ধরনের জ্বালানী বিক্রয় ও পরিবহন থেকে বিরত রয়েছে রাজবাড়ী জ্বালানী ব্যাবসায়ীরা।

আজ দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় রাজবাড়ীতে সকল তেলের পাম্প জ্বালানী বা তেল বিক্রয় বন্ধ রেখেছে।

হটাত করেই এ ধর্মঘটে তেলা না পেয়ে বিপাকে পরেছে পরিবহন সেক্টর ও পাবলিক প্রাইভেট কার ও মটর সাইকেল আরোহীগণ ।

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা লোকাল বাস ড্রাইভার জাহাঙ্গীর হোসেন জানান, আমাদের প্রতিদিন অনেক পরিমানে জ্বালানির প্রয়োজন হয় । এভাবে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলতে থাকলে পরিবহন সেক্টর বিকল হয়ে যাবে । আমাদের জ্বালানী তেলই একমাত্র ভরসা ।

কয়েকজন মটর সাইকেল আরোহী তেল নিতে আসে রাজবাড়ী কাজী ফিলিং স্টেশন নতুন বাজার। তারা জানান, আমরা তো আগে জানতাম না এ ধর্মঘট এর ব্যাপারে । তাহলে আগেই কিছু তেল নিয়ে রাখতাম। এখন তেল ছাড়া মটর সাইকেল চালাবো কি করে ।

এ বিষয়ে রাজবাড়ী নতুন বাজার মুরগি ফার্ম এলাকায় অবস্থিত কাজী ফিলিংস এর ম্যানেজার জানান, বাংলাদেশ জ্বালানী তেল পরিবেশক সমিতি, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স এসেসিয়েশন খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও পদ্মা মেঘনা যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যান সমিতি খুলনা বিভাগের আয়োজনে পনের দফা দাবী আদায়ের লক্ষ্যে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। আমরা রাজবাড়ী জেলা ঐ এসেসিয়েশনের আওতাভুক্ত । তাই তাদের নির্দেশনা অনুযায়ী আমরাও রাজবাড়ীতে ধর্মঘট পালন করছি ।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী