রাজবাড়ী ডেস্কঃ রাজবাড়ীতে রাজবাড়ী মেডিকেল টেকনোলজিস্ট এসেশিয়েশন এর উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা ডিসেম্বর রাত সাড়ে ৮ টায় ডাঃ আবুল হোসেন কলেজ রোড এর জামাল এর বাসায় উদ্ভোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর আওয়ামিলীগের সাঃ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম (সফি) ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) সিভিল সার্জন অফিস এর মোঃ আক্কাস আলী মন্ডল পৌর আওয়ামিলীগের কৃষি বিষয়ক সম্পাদক ধীরেশ চক্রবর্তী (দোদো) প্রমুখ ।
আলোচনা সভায় মোঃ কাওসার মাহমুদ কে সভাপতি করে ও মোঃ মনিরুজ্জামান জামাল কে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট্য কমিটির নাম ঘোষনা করা হয় ।
রাজবাড়ী মেডিকেল টেকনোলজিস্টদের বেতন ভাতা বৃদ্ধি ,চাকুরির নিরাপত্তা সহ বিভিন্ন দাবী নিয়ে বক্তব্য রাখেন নব গঠিত রাজবাড়ী মেডিকেল টেকনোলজিস্ট এসেশিয়েশন এর রাজবাড়ী শাখার সদস্যরা ।
