সময় ভোর ৫:৩৭, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর ১৫ তম দিবস উদযাপন

রাজবাড়ী প্রতিনিধিঃ দেশ প্রেম ,সততা মানবতা ও নিরপেক্ষতায় আমরা সংশপ্তক এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে ১৫ তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)  দিবস উদযাপন করা হয়েছে। দিবস টি উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ী বেসরকারি এনজিও ভিপিকেএ এর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি এনজিও নাসা’র নির্বাহী পরিচালক ও মনিরুজ্জামান সোহেল এর উপস্থাপনায় ভিপিকে এ এর নির্বাহী পরিচালক হাফিজ আল আসাদ এর স্বভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বেসরকারি এনজিও কেকেএস এর নির্বাহী পরিচালক ও জেলাপরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আঃ জব্বার , সমাজ সেবা রাজবাড়ী জেলার উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনজিও রাস এর নির্বাহী পরিচালক লুতফর রহমান লাবু, সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্ঠা এর পরিচালক মোঃ মোকারম হোসেন, পল্লী মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আবুল কাসেম , এসেড এর নির্বাহী  পরিচালক শাজাহান সিদ্দিক প্রমুখ। এ সময় ব্রাস এর নির্বাহী পরিচালক, মোয়াজ্জেম হোসেন জিল্লু ও মুষ্ঠি সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজা আক্তার সহ অন্যান্য এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বেসরকারি এনজিও গুলো নিষ্ঠা ও সততার সাথে কাজ করে যাচ্ছে। সরকারের এসডিজি বাস্তবায়নে এই এনজিও গুলো মুখপাত্র হিসেবে সরকারের পাশে থেকে কাজ করবে।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী