সময় রাত ২:১৮, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে চতুর্থ শ্রেণির শিশু শিক্ষার্থী ধর্ষনের অভিযোগে একজন গ্রেফতার

রাজবাড়ী ঃ  রাজবাড়ী হতে ৪র্থ শ্রেনীর শিশু ধর্ষনের ঘটনায় অভিযুক্ত ০১ (এক) জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮, গ্রেফতারকৃত মোঃ আনোয়ার ব্যাপারী (১৮), রাজবাড়ীর সদর উপজেলার বারবাকপুর গ্রামের মো: লতিফ ব্যাপারীর পুত্র।

গ্রেফতারকৃত আনোয়ার এর মামা মোঃ মিজান খানের বাড়ী বারবাকপুর গ্রামস্থ বসতবাড়ি থেকে সোমবার সকালে তাকে আটক করা হয়।

সোমবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১লা নভেম্বর ২০১৯ তারিখ এক ব্যাক্তি ফরিদপুর র‌্যাব ক্যাম্পে উপস্থিত হয়ে তার ৪র্থ শ্রেনীতে অধ্যয়নরত কন্যা সন্তানকে ধর্ষনের অভিযোগ এনে গৃহশিক্ষক আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ করে। অভিযোগ প্রাপ্তির পর ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্যের মাধ্যমে ঘটনার সত্যতা পায় এবং যোগাযোগ প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান সনাক্ত করে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ সময় আসামী মোঃ আনোয়ার ব্যাপারী (১৮) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভিকটিমকে মারপিট করে গলাটিপে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষন করার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত অসামীকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে অভিযোগকারী কর্তৃক নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন ২০০৩ এর ৯(১) ধারা মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী