রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ৪শত গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা ।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত মো: শামীম মিয়া (২৮), সদর উপজেলার রামকান্তপুর গ্রামের মো: বাদশা মিয়ার পুত্র এবং মোঃ হাফিজুল মিয়া ওরফে হাবী (৬০) সাভার গ্রামের মৃত মন্তাজ মিয়ার পুত্র।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, গোপন সংবাদের ভিত্তি বুধবার সন্ধ্যায় রাজবাড়ী সদর থানার ভবানীপুর পান্না চত্তর নিউমার্কেট এলাকা হতে ১ কেজি ৪০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৬ হাজার ৫ শত টাকা, মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি সীমকার্ডসহ ২টি মোবাইলসহ তাদের আটক করা হয়।
উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃতদেরকে রাজবাড়ী সদর থানায় হস্তান্ত করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে।
