সময় দুপুর ২:৫৬, রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

রাবেয়া বাস থেকে ৭০ হাজার ইউ এস ডলার উদ্ধার-আটক দুই 

রাজবাড়ীঃ  রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে  জেলার রাজবাড়ী -কুষ্টিয়া এলাকায় বিশেষ  অভিযান চলা কালে শহরের বড়পুলস্থ্য রাবেয়া (পদ্মা গড়াই) বাস থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৭০ হাজার ছয়শত ইউএস ডলারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার নাগরপুর এলাকার আবু সাইদ মিয়ার ছেলে মোঃ পারভেজ মিয়া ও মানিকগঞ্জ জেলার সাটুরিয়া এলাকার কাদের আলীর ছেলে শওকত আলী। শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাবেয়া (পদ্মা গড়াই)  বাস নং-  রেজিঃ নং রাজবাড়ী-ব-১১-০০৪৪

পুলিশ সুত্রেঃ  গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর শরিফের নেতৃত্বে রাজবাড়ী -কুষ্টিয়া  এলাকায় বিশেষ  অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামি রাবেয়া ( পদ্মা গড়াই) বাসে তল্লাশী চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। তাদের পরিহিত প্যান্টের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ৭০ হাজার ছয়শত  ইউএস ডলার উদ্ধার করা হয়। যার বাজার মুল্য প্রায় ৬০ লক্ষ টাকা। এ ব্যপারে তাদের বিরুদ্ধে অর্থ পাচার ও চোরা চালান আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী