রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা আওয়ামীলীগের অন্তর্গত বিভিন্ন পর্যায়ে অনিয়মতান্ত্রিক ও গঠনতন্ত্র পরিপন্থী কাউন্সিল সম্পর্কে সাংবাদিক সম্মেলন করেছে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের (একাংশ) নেতৃবৃন্দ ।
৭ই ডিসেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে শহরের পালকি রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন রাজবাড়ী -১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আঃ জব্বার , পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী , সহ সভাপতি আকবর আলী মর্জি । এ সময় জেলা আওয়ামীলীগের পরিবেশ ও বণ বিষয়ক সম্পাদক এস এম নওয়াব আলী , কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মুক্তি যোদ্ধা মহসীন উদ্দিন বতু, সহ সভাপতি হেদায়েত হোসেন সোহরাব , সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল সহ জেলা আওয়ামীলীগের ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী ও স্থানীয় প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে রাজবাড়ী ১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে বলেন- প্রতি তিন বছর অন্তর অন্তর জেলা আওয়ামীলীগের সর্বস্তরের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ কাউন্সিল এর দিন তারিখ ও কাউন্সিলের কাউন্সিলার ও ডেলিগেটস তালিকা তৈরী না করে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি জিল্লুল হাকিম ও ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী এরাদত আলী ষড়যন্ত্র মুলক একতরফা ভাবে কাউন্সিল করে যাচ্ছে । অত্যান্ত আশ্চর্যের বিষয় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের পরিক্ষিত ও ত্যাগী নেতাদের উপেক্ষা করে জামাত ,বি এন পি ও ফ্রিডম পার্টি থেকে আগত হাইব্রিড নেতাদের নিয়ে নেতা নির্বাচন করছেন । বিশেষ করের পাংশা বালিয়াকান্দি ও কালুখালি এলাকায় ওয়ার্ড পর্যায়ে কোন সম্মেলন ন করে জেলা আওয়ামীলীগের সভাপতি পাংশার এমপি জিল্লুল হাকিম একই দিনে ২-৩ টি করে কাউন্সিল করে সম্পূর্ণ একতরফাভাবে কমিটির না ঘোষণা করেছেন। যাহা সম্মেলন এর গঠনতন্ত্র পরিপন্থি । এমনকি যে সকল নেতৃবৃন্দ অনৈতিক রাজনৈতিক কারযালাপের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তাদের শারিরিক নির্যাতন ও বহিষ্কার করছেন। জেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী এরাদত আলী একক ভাবে বিভিন্ন ইউনিয়নে আজ্ঞাবহ নেতাদের দিয়ে ইউনিয়ন কাউন্সিল করেছেন। কোন কাউন্সিলের ২য় অধিবেশন সেই ইউনিয়নে ঘোষনা না দিয়ে আওয়ামীলীগ অফিসে ডেকে এনে জোড় করে প্রতিদ্ধন্দি প্রার্থীদের থেকে হুমকীর মাধ্যমে সাদা কাগজে সই নিয়ে কমিটি ঘোষনা করেছেন। আজকে আমরা যাহার তীব্র নিন্দা জানাই । রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী দুই পৃষ্ঠার লিখিত বক্তব্য পাঠ করেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত সবাই এ কাউন্সিল নিয়ে তীব্র নিন্দা ও প্রিতিবাদ জানান। কাউন্টার কাউন্সিলের ঘোষনা দেন। এবং পাতানো কাউন্সিল অধিবেশন বর্জন করার জন্য উপজেলা পর্যায়ে মুজিব আদর্শের সকল নেতাকর্মীদের অনুরোধ জানান ।
