রাজবাড়ী: নানা আয়োজনে বন্ধু ৯৫ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে । সকাল ১০টায় রাজবাড়ী জেলা স্কুল মাঠে প্রীতি ক্রীকেট ম্যাচ এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় । দুপুরে জয়নদ্দিন হাফিজিয়া মহিলা মাদ্রাসায় এতিম ও দুস্থদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

এরপর বিকাল ৪টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বার্ষিক সাধারণ সভায় কাযর্নিবাহী সভাপতি আসা -উদ- দৌলা (রুবেল) সম্পাদক মো আলমগীর হোসেন, শহীদুল ইসলাম, আব্দুর রহিম, আব্দুস সালাম রাসেল,মানিক চক্রবর্তী ও মনিরুজ্জামান সোহেল সহ সাধারণ পরিষদের মোহাম্মদ রহমান (কাজল) , ফাতেহ আল কাউসার অংকুর, কোরবান হোসেন, আব্দুল্লাহ- আল মামুন (সুমন) , তানজিল হোসেন, আলী নেওয়াজ তুহিন, জাহিদুল হক, আবুল বাসার বাবু, রোকনুজ্জামান, আসাদ, ফারুক হোসেন, শাম্মী,আব্দুল্লা, রায়হান,শওকত, তমাল,রফিক, মাহবুব সেন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে বিকাল ৫.৩০মিঃ বিভিন্ন ধরনের পিঠা খাওয়া, সন্ধ্যা ৬টায় বৈচিত্র্য সাংস্কৃতিক সংগঠনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সব শেষে আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বন্ধু ‘ ৯৫’ এর বার্ষিক সাধারণ সভা ।

