সময় ভোর ৫:৩৪, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বাঘায় মক্তব থেকে ফেরার পথে ধর্ষণের শিকার শিশু

রাজশাহী বিভাগীয় চীফ : রাজশাহীর বাঘায় জামরুল ইসলাম (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা গণধোলাই দিয়ে ওই যুবককে পুলিশে দিয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটক জামরুল উপজেলার মালিয়ানদহ গ্রামের বাবুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে গ্রামের মক্তব থেকে পড়ে বাড়ি ফিরছিল মেয়েটি। এ সময় জামরুল মেয়েটির পথরোধ করে পাশের আম বাগানের এক ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন ঘটনাটি জানার পর ধর্ষক জামরুল ইসলামকে এলাকার লোকজনের সহযোগিতায় ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে বাঘা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। বাঘা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ধর্ষককে আটক করে থানায় আনা হয়েছে। ধর্ষণের শিকার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী